হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া এলাকায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শৈলজুড়া গ্রামের বকুল সরকারের দুই ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। শ্রাবণ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও...