ক্লাব খুঁজছেন যেসব তারকা
বিশ্বকাপ ফুটবলের পর বেশ জমজমাট দলবদলের বাজার। অনেক তারকা ফুটবলার ঠিকানা বদল করলেও অনেক ফুটবলার এখনও দল পাননি। মোহামেদ সালাহসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার কোনো ক্লাব ছাড়া অলস সময় কাটাচ্ছেন। বিশ্বমানের নামিদামি খেলোয়াড় থেকে শুরু করে নতুন কোনো লিগে নিজের ক্যারিয়ারকে নতুন করে গড়ে তুলতে চাওয়া ফুটবলারদের নাম রয়েছে এই তালিকায়। চলুন, জেনে নেওয়া যাক সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকজন খেলোয়াড়ের বর্তমান পরিস্থিতি। মোহামেদ সালাহ: লিভারপুলের হয়ে ৯টি মৌসুমে ৪৪২টি ম্যাচে ২৫৭টি গোল ও ১২৩টি অ্যাসিস্ট করেছেন মোহামেদ সালাহ। ইংলিশ ক্লাবটিতে প্রায় কিংবদন্তির মর্যাদা পাওয়া মিসরীয় এই তারকা আর অ্যানফিল্ডে থাকছেন না। উত্তর আমেরি...