মায়ের গয়না
রাত দুইটা বাজে। ছাদে বসে আছেন সুবিমল বাবু। অন্ধকার বড় মায়াবী। কাকতালীয় ঘটনার মতো কত কী ঘটে অন্ধকারে। হঠাৎ কান্নার শব্দ কানে এসে লাগছে। ভদ্রলোক জীবনে বহু কেঁদেছেন, এখন আর কান্নার শব্দ সইতে পারেন না। শব্দটা ছাদের ঘর থেকে আসছে।