কুমিল্লায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল যুবকের মরদেহ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের একদিন পর আল আমীন (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আল আমীন উপজেলার একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার বিকেলে সিদলাই গ্রামের কয়েকজন লোক আল আমীনকে দেখা করার জন্য মোবাইলে ফোন করলে বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে তাদের সাথে দেখা করতে যান। সন্ধ্যার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যা...