সিট বণ্টন নীতিমালার দাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও ডাকসুর
শিক্ষার্থীবান্ধব ও স্বচ্ছ সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতারা। একই সঙ্গে শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনার বিচারও দাবি করেন তারা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান নেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। সিন্ডিকেটের সভা চলাকালে ভবনের বাইরে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। পরে ডাকসুর একটি প্রতিনিধিদল সিন্ডিকেট সদস্যদের স...