শহীদ শিশুদের নিয়ে বিষণ্ন প্রশ্নগুলি
বিবিসি বাংলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত শিশু মুসার গল্প উঠে এসেছে; মাথায় কৃত্রিম খুলি নিয়ে বেঁচে আছে। অর্ধেক প্যারালাইজড শরীর এবং নাকে সার্বক্ষণিক খাবারের নল; ভয়ানক যন্ত্রণা নিয়ে নিয়ে কোনো রকমে বেঁচে আছে শিশুটি (২৪ জুলাই ২০২৬)। ২০২৪ সালের ১৯ জুলাই আইসক্রিমের জন্য বায়না ধরেছিল ৬ বছরের মুসা। রাজধানীর রামপুরার মেরাদিয়ায় দাদি মায়া ইসলাম শিশুটিকে নিয়ে আইসক্রিম কিনতে বাসা থেকে নেমেছিলেন; উভয়েই গুলিবিদ্ধ হন। দাদি পরদিন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ, সিএমইএচ এবং সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েও মুসা বেঁচে থাকার সংগ্রামে। ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও অর্থের অভাবে যেতে পারেনি পরিবার। নত...