গ্যাস-সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গ্যাস-সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতাও আলোচনায় এসেছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রী ফোনে কথা বলেছেন। উদ্ভূত জ্বালানি সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, টেলিফোন আলাপের সময় মা...