একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী
বিজ্ঞাপনের কাজের প্রস্তাব দিয়ে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং জোর করে মাদকজাতীয় কিছু পান করানোর অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। সোমবার বনানীর একটি বাসায় সংবাদ সম্মেলনে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। স্নিগ্ধা বলেন, 'গত শুক্রবার ইমন নামে এক মডেল কো-অর্ডিনেটর আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আমাকে জানান, আশিয়ান গ্রুপের বিজ্ঞাপনের চুক্তির বিষয়ে আলোচনা করতে চান ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নজরুল...