গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি
বাংলাদেশের উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটির বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা কম। নিম্নচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো....