আমাদের যানজট ভাবনা কিংবা জুতা আবিষ্কার
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতায় রাজা হবুচন্দ্র তাঁর পা ধুলামুক্ত রাখতে বেশ সমস্যায় পড়েছিলেন। এ নিয়ে মন্ত্রী গোবুচন্দ্রের ঘুম হারাম। ঘুম হারাম রাজ্যের সব মন্ত্রী, আমলা, পণ্ডিতের। কেউ বলেন, রাজা ঘর থেকে না বেরোলেই হলো। তা সম্ভব না বলে কেউ পরামর্শ দেন ঝেঁটিয়ে ধুলা দূর করতে। সেটিই মোক্ষম উপায় ভেবে ঝাঁট দেওয়া শুরু হলে গোটা রাজ্য ধুলাময়। সেই ধুলা রাজারও নাক-চোখ-মুখে ঢোকে। তা থেকে বাঁচতে শুরু হলো পানি ছিটানো। সে আরেক কেলেঙ্কারি! এক পর্যায়ে পণ্ডিতরা অনেক ভেবেচিন্তে ফয়সালা দিলেন পৃথিবীটাকে চামড়া দিয়ে মুড়তে। খোঁজ পড়ল মুচির। তিনি বললেন, রাজার পা চামড়া দিয়ে মুড়ে দিলেই তো হয়। সেই সুব...