জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
দেশের সর্বোচ্চ একাডেমিক সম্মাননাগুলোর একটি জাতীয় অধ্যাপক পদে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের পছন্দ...