প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করল সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন
চলমান গ্যাস সংকট বিবেচনায় সরকারের পাশে দাঁড়াতে ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে 'বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’। দীর্ঘদিনের দাবি-দাওয়া ও সমস্যা সমাধানের সুনির্দিষ্ট প্রস্তাব না পাওয়ায় আগামী ৩০ জুলাই প্রতীকী ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের নেতারা। তবে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের দুর্ঘটনার কারণে সৃষ্ট গ্যাস সংকটে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামী ৩০ জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি। সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে এই ঘোষণা দেন কর্মসূচি...