বিশ্বকাপ জিতে কেন ১৫৩ কেজি টমেটো পেলেন দুই স্প্যানিশ তারকা?
বিশ্বকাপ জয়ের পর ফুটবলারদের বড় অঙ্কের অর্থ পুরস্কার বা বিলাসবহুল উপহার পাওয়ার ঘটনা নতুন নয়। তবে স্পেনের মিডফিল্ডার গাভি ও ফাবিয়ান রুইজ পেয়েছেন একেবারেই ব্যতিক্রমী একটি পুরস্কার। নিজ শহর লস প্যালাসিওস ই ভিলাফ্রাঙ্কায় ফিরে তারা উপহার হিসেবে পেয়েছেন নিজেদের শরীরের ওজনের সমান টমেটো। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের এই শহরে দীর্ঘদিন ধরে একটি বিশেষ ঐতিহ্য চলে আসছে। স্থানীয় কোনো ক্রীড়াবিদ বড় আন্তর্জাতিক শিরোপা জিতলে তাকে তার শরীরের ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়া হয়। বিশ্বকাপজয়ী গাভি ও ফাবিয়ান রুইজের ক্ষেত্রেও সেই ঐতিহ্য অনুসরণ করেছে শহরবাসী। এই আয়োজনের অংশ হিসেবে ফাবিয়ান রুইজ পেয়েছেন ১৮৭ পাউন্ড (প্র...