মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে-এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ স...