পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ভারতের পশ্চিমবঙ্গে গির্জায় হামলাসহ খ্রিষ্টানদের ওপর নির্যাতন, হামলা, জমি দখল, ধর্মান্তরের চাপ এবং প্রার্থনা সভা বন্ধের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বিপ্লবী ওয়া...