যুদ্ধ বন্ধে কোন বাধার মুখে ইরান-যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি আবার আগের সমীকরণে ফিরে গেছে। নতুন বাস্তবতায় শুক্রবার সপ্তমদিনের মতো সংঘাতে জড়িয়েছে উভয় দেশ। উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। এদিন পাঁচটি সেতু, উপকূলীয় শহর ও বন্দর নিশানা করেছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি চালিয়ে যাওয়া বা আলোচনার জন্য গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি আর কার্যকর নেই। উভয়পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। তবে উপসাগরীয় দেশগুলোতে হামলা করায় ইরানের আঞ্চলিক কূটনীতি দুর্বল হয়ে গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে চাপে আছ...