বোয়ালখালীতে লবণ কারখানায় এসি বিস্ফোরণ, ১১ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় এসি বিস্ফোরণে অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট ফ্যাক্টরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার জানান, তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ১১ শ্রম...