চোখ : পিপাসা ও প্রার্থনা
হুমায়ূন আহমেদের ‘চোখ’ গল্পটি ছাপার অক্ষরে পড়ার আগে আমি প্রথম দেখেছিলাম নাট্যরূপে। বহু বছর আগে টেলিভিশনের পর্দায়, সম্ভবত স্কুল জীবনে। কৈশোরে দেখা সেই হাড়হিম করা কিছু দৃশ্য ও সংলাপ এখনও মনে গেঁথে আছে। সামাজিক মনস্তত্ত্ব ও অস্তিত্ববাদের জটিল সংমিশ্রণ এই ছোটগল্প। গল্পের প্রথম বাক্যটিই পাঠককে অস্বস্তিতে ফেলে দেয়, “আজ বাদ-আছর খেজুর কাঁটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে। চোখ তুলবে নবীনগরের ইদরিস।” এই যে চূড়ান্ত নিষ্ঠুরতাকে দৈনন্দিন একটি কাজের মতো সহজভাবে ঘোষণা করা, এটাই গল্পের মূল সুর। হুমায়ূন এখানে সচেতনভাবে সহিংসতার স্বাভাবিকীকরণকে ব্যবচ্ছেদ করেছেন। আমরা দেখতে পাই, কীভাবে...