নতুন ঋণের প্রস্তাব নিয়ে আলোচনা চলতে থাকবে
বাংলাদেশকে নতুন ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা আগামী মাসগুলোতে চলতে থাকবে। এই আলোচনা হবে ঋণের সম্ভাব্য আকার, পরিধি এবং এর সঙ্গে সম্পর্কিত সংস্কার অঙ্গীকার নিয়ে। পাঁচ দিনের ঢাকা সফর শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সফর শেষে আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিশন মনে করছে, প্রবৃদ্ধি কমে সাড়ে ৩ শতাংশে নামতে পারে । রাজস্ব ও ব্যাংকিং খাতের চাপ অব্যাহত থাকলে মধ্যম মেয়াদে তা ৩ শতাংশেরও নিচে নেমে যেতে পারে। রাজস্ব আহরণ জোরদার এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে সংস্কার এগিয়ে নেওয়া গেলে মধ্যম মেয়াদে অর্থনীতির সম্ভাবনা উন্নত হবে। প্রসঙ্গত, চলতি অর্থবছরে সরকা...