তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দিয়েছেন তখনই আবু সাঈদ সাড়া দিয়েছেন: ছাত্রদল সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শহীদ আবু সাঈদের বিপ্লবী চেতনা শুধু জুলাই আন্দোলনে তৈরি হয়নি। তারেক রহমান যখনই আন্দোলনের ডাক দিয়েছেন, তখনই তিনি সাড়া দিয়েছেন এবং সশরীরে আন্দোলনে অংশ নিয়েছেন। ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করেই তিনি আন্দোলন চালিয়ে গেছেন। বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শহীদ আবু সাঈদ গেটের সামনে রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে রাকিব বলেন, সৎ জীবনযাপন করতে হবে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। ছাত্রদল সবসময় জুলাইয়ের যোদ্ধাদের পাশে ছি...