আশ্বাসে সাত বছর পার, সংস্কার আর হয় না
সংস্কারের প্রতিশ্রুতি মিলেছে বারবার। সর্বশেষ দরপত্রও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস্তবে সাত বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে দেবিদ্বার উপজেলার পান্নারপুল থেকে মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক। এই সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। সরেজমিন দেখা গেছে, পৌর এলাকার পান্নারপুল থেকে নহল চৌমুহনী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ইট-পাথর বেরিয়ে এসেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় কোনটি রাস্তা আর কোনটি গর্ত, বোঝার উপায় থাকে না। ফলে যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং প্রতিনিয়ত...