ঘুমের মধ্যে পায়ের নড়াচড়া
অনেকেই একটি অদ্ভুত সমস্যার সম্মুখীন হন– রাতে বিছানায় যাওয়ার পরই পায়ের ভেতরে কেমন যেন অস্বস্তি, চুলকানি, পিন ফোটানো বা পিঁপড়া হাঁটার মতো অনুভূতি শুরু হয়। ফলে বারবার পা ঝাড়ামোছা বা নাড়াচাড়া করতে হয়। ঘুম আসার ঠিক আগমুহূর্তে এ সমস্যা তীব্র হয়। এর ফলে দীর্ঘ সময় অনিদ্রায় ভুগতে হয় এবং পরদিন শারীরিক দুর্বলতা দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘রেস্টলেস লেগ সিনড্রোম’। এটি এক ধরনের স্নায়ুরোগ এবং ঘুমের সমস্যাজনিত রোগ। সাধারণত মাঝবয়সী নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন। যদিও এর সঠিক কারণ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। জানা যায়, এ রোগে আক্রান্তদের প্রায় অর্ধেক রোগীর পরিবারে বংশগতভাবে এই সমস্...