টিফিনের টাকায় উড়ল সামিউলের বিমান
আকাশে উড়ছে আস্ত এক বিমান। তবে এটি বাস্তব কোনো যাত্রীবাহী উড়োজাহাজ নয়। এক অদম্য কিশোরের হাতে বানানো খুদে বিমান। বিস্ময় জাগানো এই কিশোরের নাম সামিউল ইসলাম। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের শহিদুল ইসলাম ও আমিনা বেগম দম্পতির সন্তান। কৌতূহল থেকে শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামিউলের কাজের শুরু। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয় সে। টিফিনের জমানো টাকা দিয়ে কেনে যন্ত্রাংশ। পরে বাবা ও চাচার সহায়তায় ১৫ হাজার টাকায় বানায় ৫৪ ইঞ্চির একটি রিমোট চালিত বিমান। এটি আকাশে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। শুরুতে বাধা এসেছিল। পড়াশোনার ক্ষতি হবে এমন আশঙ্কায় ধমকও শুনতে...