পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গে বিরোধী দল দমনে সহিংসতার পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলায় বিরোধী দলীয় বামপন্থি কয়েকশ নেতাকর্মীকে মারধোর, তাদের দলীয় অফিস ও সভাস্থলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে এসব কর্মকাণ্ডের ছবি স্পষ্ট ধরা পড়লেও বিজেপির পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিআইএম সূত্রে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যায় চব্বিশ পরগনার বণিক মোড়ে বামদের সভামঞ্চ ভাঙচুর ও একাধিক দলীয় নেতাকর্মীকে মারধর করে বিজেপির দুষ্কৃতকারীরা। বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হন বলে জানা...