ডিম্বাশয়ের ক্যান্সার: নীরব ঘাতক
নারী প্রজননতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ডিম্বাশয় বা ওভারি। দুঃখজনক হলেও সত্যি, নারীর স্তন ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারের পাশাপাশি ডিম্বাশয়ের ক্যান্সার একটি মরণঘাতী রোগ হিসেবে বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। অনেক ক্যান্সারের তুলনায় একে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বা সাইলেন্ট কিলার হিসেবে চিহ্নিত করা হয়। কারণ, এর প্রাথমিক লক্ষণ অত্যন্ত অস্পষ্ট এবং সহজে ধরা পড়ে না। পরিসংখ্যান অনুযায়ী, সারা পৃথিবীতে বছরে তিন লক্ষাধিক নারী এ রোগে আক্রান্ত হন এবং সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে বিশাল এক অংশ মৃত্যুর কোলে ঢলে পড়েন। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ৮ মে আন্তর্জাতিক ডিম্বাশয়ের ক্যান্স...