পানের দাম পাচ্ছেন না চাষি অনেকে ভাঙছেন বরজ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পান চাষের জন্য প্রসিদ্ধ এলাকা গোবিন্দপুরের চাষিরা সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য না পেয়ে পুঁজি হারাচ্ছেন। কেউ কেউ ক্ষতির বোঝা টানতে না পেরে জমিতে হাজার হাজার পানগাছ রেখেই বরজ ভেঙে ফেলছেন। গতকাল মঙ্গলবার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর ও উত্তর পানান এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। পানচাষিরা বলছেন, হোসেনপুর উপজেলায় প্রায় ৫০০ জন পানচাষি আছেন। এর মধ্যে গোবিন্দপুর ইউনিয়নেই আছেন প্রায় ৪০০ জন। এই এলাকাটি পান চাষের জন্য বেশ উর্বর। লাভজনক অর্থকরী ফসল হওয়ায় যুগ যুগ ধরে এই এলাকায় ব্যাপকভাবে পান চাষ হয়ে আসছে। কিন্তু দু-তিন বছর ধরে একটি সিন্ডিকেটের কারণে পানচাষিরা ক্ষতিগ্র...