পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ
স্পেনের মিডফিল্ডের প্রাণভ্রমরা হয়ে উঠেছিলেন পেদ্রি। বার্সার মিডফিল্ডও পরিচালনা করেন তিনি। কিন্তু বিশ্বকাপে চেনা সেই পেদ্রির দেখা পাচ্ছেন না স্পেনের কোচ লা ফুয়েন্তে। যে কারণে ফ্যাবিয়ান রুইজকে একাদশে জায়গা দিয়ে পেদ্রিকে বেঞ্চে রাখছেন লা রোজাদের কোচ। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও বেঞ্চে রাখছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনিকে। ডিফেন্সিভ এই মিডফিল্ডার ইনজুরিতে পড়েছিলেন। তার জায়গায় মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে ঢোকেন মানু কোনে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চুঁয়ামেনি পূর্ণ অনুশীলন করেছেন। তারপরও ফাইনালের লড়াই ফুলফিট কোনের ওপর ভরসা রাখতে পারেন লেস ব্লুজ কোচ। দুই দলের জন্য সুখবর...