এক বছরে প্রি-কেস আবেদন বেড়েছে ৯৮১ শতাংশ
বাধ্যতামূলক প্রি-কেস মেডিয়েশন (মামলা পূর্ব বিরোধ মীমাংসা) চালুর পর সুনামগঞ্জে আইনি সেবা ও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে। মাত্র এক বছরের ব্যবধানে জেলা লিগ্যাল এইড অফিসে প্রি-কেস আবেদনের সংখ্যা প্রায় ৯৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আপসে আর্থিক আদায়ের পরিমাণ প্রায় ১৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৮০০ টাকায়। গতকাল সোমবার বিকেলে জেলা লিগ্যাল এইড অফিসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভায় এ তথ্য জানান জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মোহাম্মদ জুনাইদ। তিনি জানান, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে গত বছরের ১৮ সেপ্টেম্বর থে...