বয়স বাড়ছে, প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে রোগ শুরুতেই শনাক্ত করা গেলে সহজেই চিকিৎসা দেওয়া সম্ভব এবং অনেক ক্ষেত্রে গুরুতর জটিলতা প্রতিরোধ করা যায়। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে স্বাভাবিকভাবেই নানা ধরনের পরিবর্তন আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, বিপাকক্রিয়ার গতি পরিবর্তিত হয় এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে থাকে। উদ্বেগের বিষয় হলো, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি রোগ, হৃদরোগ কিংবা কিছু ধরনের ক্যান্সারের মতো অনেক রোগই প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ প্রকাশ করে না। ফলে অধিকাংশ ম...