মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ ৯ নেতা বিদায় নিয়েছেন ইসলামী ছাত্রশিবির। এই তালিকায় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও। সোমবার তারা সাংগঠনিক ছাত্ররাজনীতির ইতি টানেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী হতে পারেন সাদিক কায়েম। তবে তিনি সমকালকে বলেছেন, জাতীয় রাজনীতিতে যোগ দিতে ছাত্র সংগঠন থেকে বিদায় জানিয়েছেন। ডাকসুর মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র রাজনীতিতে থাকছেন। এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। শিবির থেকে বিদায় নেওয়া নেতারা হলেন- আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতা...