পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, সালিশে ‘জুতাপেটা’ করে মীমাংসার চেষ্টা
পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। তবে অপরাধের বিষয়টি থানা পুলিশকে না জানিয়ে স্থানীয়দের উপস্থিতিতে গ্রাম্য সালিশে ধর্ষণচেষ্টার অভিযুক্ত ওই ব্যক্তিকে ২০ জুতাপেটার পর মীমাংসার অভিযোগ উঠেছে। গুরুতর অভিযোগে আইনি ব্যবস্থা না নিয়ে সালিশের মাধ্যমে নিষ্পত্তির ঘটনায় এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৮ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হারিয়াকাহন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মহব্বত আলী খাঁ (৪৫) ওই গ্রামের মৃত তায়জাল খাঁর ছে...