ডিম কুড়াতে গিয়ে বাসের চাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ছয়টি গাড়ি
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে উল্টে যাওয়া একটি ডিমবোঝাই ট্রাক থেকে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। শনিবার রাত আটটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকভর্তি ডিম সড়কে ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে স্থানীয় লোকজন সড়কে নেমে এলে ঢাকা থেকে নড়াই...