প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার
নানা জটিলতার পর অবশেষে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন। এর আগে গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ফলাফলের একটি অংশ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও...