চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত আমির
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের লাভুরদোকান এলাকায় পৌঁছে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় জামায়াত আমিরের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম-১৬ (...