রাজনীতি শুধু ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, বরং রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া। জনগণের কল্যাণ সাধনে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, দেশেকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে আগামী পাঁচ বছরে...