কাগজের রেল এবার ‘লাইনে’
দুই দশকেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গের মানুষের কাছে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ছিল প্রতিশ্রুতির নাম। কখনও নির্বাচনী ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা, আবার কখনও মন্ত্রী-এমপিদের বক্তব্যে উঠে এসেছে এই প্রকল্পের কথা। হয়েছে সম্ভাব্যতা সমীক্ষা। অনুমোদিত হয়েছে প্রকল্প এবং বেড়েছে ব্যয়। বাস্তবে দেখা যায়নি এক ইঞ্চি রেললাইনও। সেই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাগজের প্রকল্পটি এবার ‘লাইনে’ এসেছে। জমি অধিগ্রহণ কার্যক্রমে এসেছে বড় অগ্রগতি। শেষ হয়েছে ৫৬টি মৌজার যৌথ তদন্ত। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ছাড় হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। ইতোমধ্যে চেক বিতরণ শুরু হয়েছে। রেলওয়ে ও বগুড়া জেলা প্রশাসনের নথি ঘেঁটে...