কাদায় মুখ চেপে অটোচালক কিশোরকে হত্যা
সড়কে ঝাঁকুনির কারণে ব্যাটারিচালিত অটোরিকশাচালক কিশোর সাকিবুলকে ধীরে চালাতে বলেন যাত্রী আসাদুজ্জামান আসাদ। এক পর্যায়ে ঝাঁকুনির কারণে আসন থেকে অটোরিকশার ভেতরে পড়ে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সড়কের পাশের কাদায় নাক-মুখ চেপে কিশোর সাকিবুলকে হত্যা করেন আসাদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জেলা কার্যালয়ের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই হত্যাকাণ্ডের বিষয়ে এসব তথ্য জানান। নিহত সাকিবুল ইসলাম (১৬) মানিকগঞ্জ সদরের মিতরা গ্রামের রহমত আলীর ছেলে। গ্রেপ্তার আসাদের (৩৪) বাড়ি সদর উপজেলার বরুন্ডি এলাকায়। তি...