পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হক-মেননকে
উচ্চ আদালত থেকে আট মামলায় জামিনপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ফের নতুন এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বুধবার তাকে বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিন খায়রুল হককে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি হয়। খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন বলেন, 'এক মামলায় জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তার দেখায়। এই নিয়ে নবম মামলায় গ্রেপ্তার দেখাল। কবে মুক্তি মিলবে জানি না।' ২০২৫ সালের ২৪ জুলাই খায়রুল হককে তার ধানমন্ডির বাস...