টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মিউজিক্যাল শো
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি হৃদি হকের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে একটি লাইভ মিউজিক্যাল শো। সিডার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকরা সাক্ষী হয়েছেন তাঁর এক অনন্য সৃষ্টিশীল প্রয়াসের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনকে কেন্দ্র করে হৃদি হকের নির্দেশনায় ‘চেতনাতে নজরুল’ শিরোনামের শোটি উপস্থাপনা করে প্রদীপ্ত। প্রথাগত ঘরানার বাইরে সংগীত, নাট্যভাষ্য ও কথনের এক অনবদ্য ফিউশনে পুরো আয়োজনটি পেয়েছিল ভিন্নমাত্রা। মঞ্চে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। সবশেষে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। শিল্পীদের সঙ্গে লাইভ মিউজি...