ভুল প্রশ্নে পরীক্ষা, দায় এড়ানোর চক্করে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এই ‘মারাত্মক ভুল’ ও অব্যবস্থাপনার দায় নিয়ে শিক্ষা বোর্ড এবং কেন্দ্র কর্তৃপক্ষের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ি। তবে এতে বোর্ডের কোনো দায় নেই বলে দাবি করেছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক ড. আবু খায়ের মো. কামাল হাসান। অন্যদিকে তদন্তের আগে নিজেকে দোষী মানতে নারাজ কেন্দ্র সচিব শওকত আলী মীর। তবে সংশ্লিষ্টদের এই দায় এড়ানোর চক্করে অনিশ্চয়তায় পড়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। গত শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হয়। কিন্তু একটি কক্ষে...