বিরোধের জেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে একটি বাণিজ্যিক মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুকুরের মালিক ও মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে প্রায় ১ দশমিক ৬৮ একর আয়তনের একটি পুকুরে তিনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁর বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রফিকুল হোসাইন পুকুরপাড়ে গেলে কয়েকজন সন্...