সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত
সংসদে সরকারি দল বিএনপিকে জবাবদিহির আওতায় আনতে পারছে না প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটির সংসদ সদস্যদের কয়েকজন সংসদে অপ্রাসঙ্গিক বক্তব্য ও ভুল তথ্য উপস্থাপন করে সমালোচনার মুখে পড়েছেন। বাজেট আলোচনায়ও জামায়াত এমপিরা ছিলেন নিষ্প্রভ। অর্থ বিলে কোনো সংশোধনী প্রস্তাবও দেয়নি তারা। সংসদ সদস্যদের অনেকের সংসদের রীতিনীতি ও কার্যপ্রণালি বিধির বিষয়ে জানাবোঝার ঘাটতিও প্রকাশ পেয়েছে। সংসদের বাইরে দলীয় কয়েকজন সংসদ সদস্যের (এমপি) কার্যকলাপে বিব্রতকর অবস্থায় পড়েছে জামায়াত। এদের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় উন্নয়ন ও বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। এ জন্য দল থেকে কোনো কোনো এমপিকে সতর্কও করা হয়...