ব্রাজিলকে হারিয়ে হালান্ড বললেন, গোল করাটা সৃষ্টিকর্তার উপহার
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম ৭৮ মিনিট যেন খুঁজেই পাওয়া যায়নি আর্লিং হালান্ডকে। তিনি দৃশ্যপটে এলেন ৭৯ মিনিটে। আন্দ্রেয়াস শেলদেরুপের বাড়ানো ক্রসে দারুণ হেডে নরওয়েকে লিড এনে দেন তিনি। এরপর ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। সেই গোলেই প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় নরওয়ের। শেষ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। ম্যাচ শেষে হালান্ড জানালেন, দলকে জেতানোর জন্য পুরো ম্যাচ নয়, প্রয়োজন কয়েকটি মুহূর্ত। আর অল্প কয়েকটি সুযো...