বিল তুলে নিয়ে সেতুর কাজে আগ্রহ নেই ঠিকাদারের
দেড় বছরে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার কথা। কিন্তু তিন বছরেও অর্ধেক কাজ শেষ হয়নি। কিন্তু ৭০ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ৬০ শতাংশ বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা তুলে নেওয়ায় কাজের প্রতি ঠিকাদারদের আগ্রহ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। এ অবস্থায় আগামী তিন বছরেও নির্মাণকাজ শেষ হবে না বলে শঙ্কা তাদের। ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ কর্মসূচির অধীনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর ওপর ২০২৩ সাল থেকে সেতুটি নির্মাণ করছে এলজিইডি। জানা গেছে, মহারশি নদী ঝিনাইগাতী উপজেলা সদর ও গৌরিপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে। এতে দুই ইউনিয়নের ১০টি গ্রাম আলাদা হয়ে পড়েছে। আহমেদন...