ফুটবল খেলায় জয়ের উল্লাস মুহূর্তেই পরিণত হলো মৃত্যুশোকে
গোলপোস্টের বারটি ছিল লোহার। কে জানতো সেই লোহার বারটি এত নড়বড়ে। কেউ লাফিয়ে ধরলেই ভেঙে পড়বে। কিন্তু সেটিই ঘটেছে। ফুটবল খেলায় জয়ের পর খুশিতে লাফিয়ে গোলপোস্টের বারে ঝুলেছিলেন মাহিদুল ইসলাম রামে এক তরুণ। তখনই ওপরের সেই বারটি হঠাৎ করেই খুলে যায়। মাহিদুল নিচে পড়ে যেতেই লোহার ভারি বারটিও তার বুকে গিয়ে পড়ে। তাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু ঘটে তার। আজ শুক্রবার সকালে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া রাসেল গাজীর বাড়ির রাসেল গাজীর ছেলে। তব...