কুশল বিনিময়, আলিঙ্গন, বহুদিন পর দেখা ও উত্তেজনা, দিনভর যেমন ছিল এফডিসি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। একসময় যে প্রাঙ্গণ ছিল ঢাকাই চলচ্চিত্রের প্রাণকেন্দ্র, আজ সেখানে আগের মতো প্রতিদিন তারকাদের ভিড় দেখা যায় না। বিশাল ফ্লোরগুলো অনেক সময়ই নীরব থাকে। শুটিংয়ের ব্যস্ততাও কমেছে অনেক আগেই। বছরের বেশির ভাগ সময় চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যদের আনাগোনাতেই সীমাবদ্ধ থাকে এফডিসির প্রাণচাঞ্চল্য। তবে শুক্রবারের দৃশ্য ছিল একেবারেই ভিন্ন। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যেন বহুদিনের চেনা সেই এফডিসি ফিরে পেল পুরোনো দিনের রূপ। প্রধান ফটক পেরোতেই চোখে পড়ে শিল্পীদের ভিড়। একের পর এক গাড়ি এসে থামছে, নামছেন পরিচিত মুখ। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী থেকে শুর...