স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র নির্মাণ যে কারণে জরুরি
এ বছরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়ে এখন ফলের জন্য অপেক্ষা। ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসাগুলোতে পরীক্ষার কেন্দ্র হওয়ায় কেন্দ্রসংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে মাসের বেশি সময় বন্ধ থাকত। এমন পরিস্থিতিতে উপজেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও পাবলিক পরীক্ষার স্বতন্ত্র কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি। পাবলিক পরীক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা এলেই দেশের অধিকাংশ মানসম্মত স্কুল-কলেজে দীর্ঘদিন পাঠদান ব্যাহত হয়। বিশেষ করে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স কিংবা মাস্টার্স পরীক্ষার সময় বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে মাসের পর মাস পরীক্ষাকেন্দ্র হিসেব...