বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গছাইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকী বিল্লাহ গছাইল দাখিল মাদ্রাসার সুপার। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তার শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণ করেন। পরে ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তরুণীর অভিভাবক ও বাকী বিল্লা...