উদযাপনে সতর্ক-সহমর্মী হওয়ার আহ্বান মেক্সিকোর মেয়রের
ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামের এই জয়ে ৪০ বছর পর নকআউট পর্বে জয় পেয়েছে বিশ্ব ফুটবলের শুরুর প্রতিনিধিরা। দলের শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে মেক্সিকো সিটির রাস্তায় ভক্তরা উল্লাসে মাতেন। এ ঘটনায় তিন ভক্তের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছেন, উদযাপনের ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে তিন ভক্ত মারা গেছেন। বিষয়টি নিয়ে মেক্সিকো সিটির মেয়র ক্লারা বুরুগাদা শোক জানিয়েছেন। এছাড়া তিনি সতর্কতার সঙ্গে উদযাপনের আহ্বান করেছেন, ‘সর্বদা দায়িত্বশীল, সতর্কতা ও সহমর্মীতার সঙ্গে উদযাপন করুণ।’ বুধবার মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভ...