সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য অটুট রাখার আহ্বান বাংলাদেশের
রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দশম বছরে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের ‘জিরো টলারেন্স’ বা ‘শূন্য সহনশীল’ অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে সরকার ও বিদেশি কূটনীতিকরা হোলি আর্টিজান বেকারি হামলায় নিহতদের স্মরণ করে শান্তি, সহনশীলতা ও মানবতার আদর্শ সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বুধবার দুপুর ১২টার পর গুলশানে ইতালি রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘শূন্য সহনশীল’ অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। জঙ্গি হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বিভিন্ন দেশের কূটনীতিক,...